নির্মাণাধীন ভবন থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

শরীয়তপুরের গোসাইরহাট ধীপুর গ্রামের একটি নির্মাণাধীন ভবন থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ অক্টোবর) নিহতের স্ত্রী রোজিনা তাকে খাবারের জন্য ডাকতে গেলে বিছানায় তার অর্ধগলিত লাশ দেখতে পান।

মৃত ব্যক্তি বাবুল সরদার (৫৯) নিজ বাড়ির নতুন ভবনে থাকতেন। তার পিতা মৃত মরফুত আলী সরদার।

মৃতের ছোট ভাই খোকন সরদার জানান, তার স্ত্রী রোজিনা খাবারের জন্য ডাকতে গেলে গলিত লাশ বিছানায় দেখতে পান। পরে বিষয়টি গোসাইরহাট থানা পুলিশকে জানালে তারা সরেজমিনে এসে তাৎক্ষণিক স্থানীয়দের জিজ্ঞাসাবাদ ও তদন্ত করে সুরতহাল এবং লাশ ময়নাতদন্ত করার জন্য উদ্ধার করেন।

আরও পড়ুন: লঘুচাপের প্রভাবে বৃষ্টি, ট্রলারডুবিতে নিখোঁজের মৃতদেহ উদ্ধার

মৃত বাবুলের ছোট ছেলে গোসাইরহাট সিরাজউদ্দিন কওমি মাদ্রাসার ছাত্র মো. আরিফ (২৩) জানিয়েছেন, তার বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। 

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম জানান, একটি নির্মাণাধীন বাড়ি থেকে গন্ধ পাওয়ার পর ভিতরে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা আমাদের খবর দিলে আমরা সরেজমিনে মরদেহ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছি। প্রাপ্ত অভিযোগের সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


একাত্তর/এসজে