সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে গ্রাম থিয়েটারের মানববন্ধন

'জেগে ওঠো, প্রতিরোধ করো, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে রুখে দাাড়াও' শ্লোগানে সাম্প্রদায়িক শক্তির সন্ত্রাস ও নৈরাজ্যর বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (২০ অক্টোবর) সকাল ১১টার দিকে স্থানীয় পোষ্টঅফিস মোড়ে বাংলাদেশ গ্রাম থিয়েটার মাইকেল মধুসূদন দত্ত অঞ্চলের উদ্যেগে ঘন্টাব্যাপি এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন চলাকালে সম্প্রীতি বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখা, পিস ফ্যাসিলিটেটর গ্রুপসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক সমাজ, সাংস্কৃতিক সংগঠন এবং পুজা উদযাপন পরিষদের কয়েক শত নেতা-কর্মী অংশ নেয়। 

মানববন্ধনে গ্রাম থিয়েটারের সমন্বয়কারী একরামুল হক লিকুর সঞ্চালনায় বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অশোক ধর, পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি এ্যাড. কানন কুমার দাস, প্রেসক্লাবের সভাপতি এম রায়হানসহ অনেকে।  

বক্তারা বলেন, এ দেশ সকল ধর্মের, অসম্প্রদায়িক চেতনার বাংলাদেশে যারা নৈরাজ্য করে পরিস্থিতি ঘোলাটে করছে তাদের চিন্থিত করার দাবি জানান। সেই সাথে সাম্প্রদায়িক সম্প্রীতির সেতু বন্ধনের ভিতর দিয়েই আমাদের বসবাস। যারা ষড়যন্ত্র করে দাঙ্গা সৃষ্টি করছে, মন্দিরে হামলা, বাড়িতে আগুন দিচ্ছে তাদের আইনের আওতায় আনার দাবি জানান। 


একাত্তর/এআর