বড়াইগ্রামে ধর্ষণের অভিযোগে দুই ভাইসহ গ্রেপ্তার তিন

নাটোরের বড়াইগ্রামে ধর্ষণের অভিযোগে দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাথে সহযোগী এক মহিলাকেও গ্রেপ্তার করা হয়েছে। 

বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাতে ধর্ষণের শিকার ওই নারী বাদী বড়াইগ্রাম থানায় মামলা করেছে। পরে রাতেই উপজেলার বনপাড়া পৌর মালীপাড়া এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত ব্যাক্তিরা হলেন,  আল-আমিন (২৭) ও তার ছোট ভাই ইয়ামিন (২৩) এবং তাদের সহযোগী জলি (২৩)। তারা সকলেই মালীপাড়া এলাকার বাসিন্দা। 

আরও পড়ুন: কুমিল্লার আদালতে নেওয়া হলো ইকবালকে

মামলা সুত্রে জানা যায়, বুধবার (২০ অক্টোবর) রাতে ওই নারীকে বেড়ানোর কথা বলে মালিপাড়ায় ফারুকের লিচু বাগানে নিয়ে যান বান্ধবী জলি খাতুন। সেখানে দুই ভাই জলির সহযোগীতায় তাকে ধর্ষণ করে। 

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাশেদুল ইসলাম জানান, ওই নারী বাদী হয়ে থানায় মামলা করলে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার তাদের কোর্টে সোপর্দ করা হয়েছে।


একাত্তর/আরবিএস