নোয়াখালীর কোম্পানীগঞ্জে সিএনজি চালিত অটোরিকশা এবং কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার দুইজন মারা গেছেন। এ দুর্ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
মৃত নয়ন সূত্রধর (৪৫) উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাহাজাদপুর গ্রামের বড় মিস্ত্রি বাড়ির মরিয়াল সূত্রধরের ছেলে ও একই বাড়ির কান্তি কুমার সূত্রধরের মেয়ে চন্দনা রাণী সূত্রধর (২১)। তবে পুলিশ তাৎক্ষণিক আহতদের পরিচয় জানাতে পারেনি।
রোববার (৩১ অক্টোবর) দুপুরে বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড টু পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড সংযুক্ত বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ নিশ্চিত করে বলেন, কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। পরবর্তীতে এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
একাত্তর/ এনএ