শেরপুরে বন্যহাতির মর‌দেহ উদ্ধার

শেরপুরের শ্রীবরদী থেকে একটি বন্যহাতির মর‌দেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। ধারণা করা হ‌চ্ছে, বিদ‌্যু‌তের তা‌রে জ‌ড়ি‌য়ে হাতিটি মারা যে‌তে পা‌রে।

মঙ্গলবার (৯ নভেম্বর) সকা‌লে গারো পাহাড়ের মালা‌কোচা এলাকার একটি টিলা থে‌কে হাতিটির মরদেহ উদ্ধার করা হয়। 

স্থানীয়রা জানায়, গত ২০‌দিন ধ‌রে ভারত থেকে খা‌দ্যের সন্ধা‌নে উপ‌জেলার মালা‌কোচা এলাকায় একাধিক হাতি প্রবেশ করে। এরপর থে‌কেই সীমান্তবর্তীর বি‌ভিন্ন টিলায় অবস্থান নেয় কমপক্ষে ৫০‌টি হা‌তি। 

এ সময় হাতিগুলো কৃষ‌কের পাকা ধান, শাক-সব‌জির বাগান ও গাছপালা ধ্বংস করে। কৃষকরা এসব রক্ষা কর‌তে বি‌ভিন্ন জায়গায় অবৈধভাবে জেনা‌রেট‌রের মাধ‌্যমে জিআই তা‌রে বিদ‌্যু‌তের সং‌যোগ দেয়। সোমবার ভোররা‌তে বিদ‌্যুতের তারে জড়িয়ে মারা যায় হা‌তিটি।

আরও পড়ুন: চিরকুটে আট নির্যাতনকারীর নাম লিখে টিকটকারের আত্মহত্যা

বালিজুরি রেঞ্জ অফিসার রবিউল ইসলাম জানান, হাতিটির বয়স প্রায় ২৫ হতে ৩০ বছর হবে। দৈর্ঘ্য প্রায় ১৫ ফুট। পুরুষ জাতের হাতি। মৃত হা‌তি‌টির নমুনা নেওয়ার পর ল্যাবে পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে কি কার‌ণে মৃত‌্যু হ‌য়ে‌ছে।


একাত্তর/আরবিএস