কি‌শোর গ্যাংয়ের উপদ্রব, পদক্ষেপ নেয়ার দাবী

পটুয়াখালীর বদরপুর শহীদ স্মৃ‌তি মাধ‌্যমিক স্কুলে কি‌শোর গ‌্যাংয়ের সদস‌্যদের উপদ্রব ও হামলায় স্কুল ছাত্র মুস‌ফিুকর রহমান রোজান আহত হওয়ার প্রতিবা‌দে মানববন্ধন করেছে স্কু‌লের শিক্ষার্থী এবং অভিভাবকরা। 

রবিবার সকালে স্কুল চত্ব‌রে মানববন্ধন করে বখা‌টে কি‌শোর গ‌্যাংয়ের সদস‌্যদের গ্রেপ্তা‌রের দা‌বি জানিয়েছেন বক্তারা। এসময় তারা বলেন, সস্প্রতি পটুয়াখালী শহর থে‌কে কি‌শোর গ‌্যাংয়ের সদস‌্যরা স্কু‌লে গি‌য়ে মে‌য়ে‌দের উত্তক্ত ক‌রে আস‌ছিল। আর তারই প্রতিবাদ করায় দশম শ্রেণির ছাত্র মুস‌ফিকুর রহমান রোজানকে দুই দফায় মারধর ক‌রে‌ তারা। 

এ ঘটনায় মামলা হ‌লে পু‌লিশ দুইজন‌কে গ্রেপ্তার করে। বা‌কি‌দের গ্রেপ্তা‌রের দা‌বি জানিয়েছেন তারা। পাশাপা‌শি ভ‌বিষ‌্যতে যেন ব‌হিরাগত কোন বখা‌টে স্কুল চত্ব‌রে এ ধরণের কর্মকাণ্ড না চালাতে পারে তার জন্য ব‌্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন তারা। 

একাত্তর/ এনএ