কারাগারে ইয়াবা সরবরাহ, যুবক গ্রেপ্তার

গাজীপুরের কাশিমপুর কারাগারে ইয়াবা ট্যাবলেট সরবরাহ করতে গিয়ে নয়ন রাজ (২২) নামে এক যুবক পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারকৃত ওই যুবক নগরের গাছা থানাধীন মৈরান এলাকার মৃত আবুল হাশেমের ছেলে।

সোমবার রাতে কাশিমপুর কারাগারের ভেতরে প্রবেশের সময় ওই যুবককে আটক করা হয়।

আরও পড়ুন: রুটিন দেখতে ভুল, এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

কারা কর্তৃপক্ষ জানান, কারাগারের ভেতরে প্রবেশের সময় নয়নকে সন্দেহ হয়। পরে আরপি চেকপোষ্টে তার তল্লাশি করা হয়। এসময় তার কাছে ১৩০পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেলে তাকে আটক করা হয়। আটকের পর নিয়মিত থানায় মামলা দায়ের করে পুলিশ।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান, গ্রেপ্তারকৃত নয়ন রাজের বিরুদ্ধে গাজীপুরের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।


একাত্তর/টিএ