কুমিল্লার বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের ডেউয়াতলীতে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণের সময় প্রিজাইডিং অফিসার সারোয়ার ভূঁইয়া ও পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবু হানিফকে ছুরিকাঘাত করা হয়েছে। ঘটনার পর ওই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
রোববার (২৮ নভেম্বর) সকাল ১১টায় ডেউয়াতলীর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
আহত প্রিজাইডিং অফিসার সারোয়ার ভূঁইয়া বলেন, দুই সদস্য প্রার্থীর লোকজন কেন্দ্র দখলের চেষ্টা করে। এসময় বাধা দিলে আমার উপর হামলা হয়। আমি উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি আছি। আমার হাতে ১১টি সেলাই করা হয়েছে।
আরও পড়ুন: স্বেচ্ছাসেবক দলের সমাবেশে কর্মীদের হাতাহাতি
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, পুলিশের এক সদস্যসহ প্রিজাইডিং অফিসার আহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
একাত্তর/আরএইচ