গাজীপুরে শিক্ষার্থীদের নিরাপদ সড়ক দাবিতে বিক্ষোভ

গাজীপুরে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করেছে শিক্ষার্থীরা। শনিবার (৪ নভেম্বর) সকালে টঙ্গী কলেজ গেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান করে আন্দোলন করে সফিউদ্দিন সরকার একাডেমি, টঙ্গী সরকারি কলেজসহ কয়েকটি স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। তাদের শান্তিপূর্ণ এ আন্দোলনে উপস্থিত ছিল পুলিশও। 

শিক্ষার্থীরা জানান, শুধু রাজধানীতে শিক্ষার্থীদের হাফ ভাড়ার সিদ্ধান্ত সরকার মেনে নিয়েছে। তাহলে সারাদেশে শিক্ষার্থীদের হাফ ভাড়া করা হবে না কেন? যতদিন পর্যন্ত সারাদেশে শিক্ষার্থীদের হাফ ভাড়া করা না হবে ততদিন আমরা সড়ক অবরোধের কার্যক্রম চালিয়ে যাবো। 


এসময় তারা ঢাকা-মনসিংহগামী গাড়ি থামিয়ে চালকদের ড্রাইভিং লাইসেন্স চেক করেন। লাইসেন্স বিহীন গাড়িকেও মামলা দেয় পুলিশ।

অপ্রীতিকর ঘটনা এড়াতে টঙ্গী পশ্চিম থানার পুলিশ এবং ট্রাফিক পুলিশ ভূমিকা পালন করে। 

একাত্তর/এসি