জামালপুরের পুলিশ সুপারকে প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি

জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদকে প্রত্যাহারের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন জেলার সাংবাদিকরা।

রোববার (৫ ডিসেম্বর) তারা তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানের কাছে এটি হস্তান্তর করেন।

জামালপুরে সার্কিট হাউজে স্মারকলিপি প্রদানের সময় তথ্য প্রতিমন্ত্রী বলেন, প্রজাতন্ত্রের কোনো কর্মকর্তা-কর্মচারী সেবা প্রদান করা ছাড়া জনগণের সাথে অশোভন আচরণ করতে পারেন না।

সাংবাদিকদের সাথে অশোভন আচরণকারী পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদকে তদন্ত সাপেক্ষে জেলা থেকে প্রত্যাহার করতে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দেন তিনি।

আরও পড়ুন: স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে যশোরে ২১ দিনব্যাপী সাংস্কৃতি উৎসব

প্রসঙ্গত, শুক্রবার রাতে পুনাক মেলা সম্পর্কে সাংবাদিকদের অবহিত করতে ডাকেন পুলিশ সুপার। ডাকে সারা দিতে না পারায় পুলিশ সুপার ক্ষিপ্ত হয়ে জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানকে ধরে পিটিয়ে চামড়া তুলে ফেলা এবং ডিজিটাল নিরাপত্তা আইনে ফাঁসানোর হুমকি দেন।


একাত্তর/আরএ