চলন্ত সিএনজির ওপর পল্লী বিদ্যুতের খুঁটি পড়ে যাত্রী নিহত

ধামরাইয়ে চলন্ত সিএনজি অটোরিকশার ওপর বিদ্যুতের খুঁটি পড়ে ইমরুল কাওসার (২৫) নামের এক তরুণ নিহত হয়েছেন। এতে সিএনজির চালক মিজানুর রহমান আহত হন। তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেছে।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকেলে ধামরাই উপজেলার বালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমরুল উপজেলার আমতা ইউনিয়নের শিয়ালোপাড়ার মৃত খোরশেদ আলমের ছেলে।

আরও পড়ুন: ভোটার না হয়েও তথ্য গোপন করে জনপ্রতিনিধি নির্বাচিত!

স্থানীয়রা জানান, বিকেলে ইমরুল সিএনজিচালিত অটোরিকশা নিয়ে কাওয়ালীপাড়া থেকে সাটুরিয়া রওনা দেন। বালিয়া এলাকায় পল্লী বিদ্যুতের ঠিকাদারদের একটি খুঁটি পোঁতার সময় সিএনজির ওপর পড়লে ভেতরে থাকা  ইমরুল ঘটনাস্থলেই মারা যান। 

ধামরাই থানার এসআই মনির হোসেন জানান,'নিহতের লাশ উদ্ধারের পর থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনী পদক্ষেপ নেয়া হবে।' 


একাত্তর/জো