ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৫৫ বছর বয়স এমন একজনের বিরুদ্ধে পাঁচ বছরের কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। রবিবার দুপুরে উপজেলার সোহাগপুর এলাকার পশ্চিমপাড়া তাজুল ইসলামের বাড়িতে এই ঘটনা ঘটে। নির্যাতনের শিকার শিশুটিকে রবিবার রাতে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতেই শিশুটির মা বাদী হয়ে আশুগঞ্জ থানায় মামলা করেন।
অভিযুক্ত তাজুল ইসলাম উপজেলা দুর্গাপুর ইউনিয়নের পশ্চিম পাড়া এলাকার মৃত আব্দুল জলিল মিয়ার ছেলে। সে অবসরপ্রাপ্ত সেনা সদস্য বলেও জানা গেছে। তবে, অভিযুক্ত তাজুল কে খুঁজছে পুলিশ।
শিশুটির মা জানান, রবিবার সকালে ঘরের দরজা বন্ধ করে বাচ্চাটির উপর নির্যাতন চালায়। পরে আহত অবস্থায় তিনি তার মেয়েকে আশুগঞ্জ থানায় নিয়ে গেলে পুলিশ পরীক্ষা-নিরীক্ষার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠায়।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ রহমান জানান, শিশুটিকে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামি তাজুল ইসলামকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।
একাত্তর/ এনএ