বরিশালে দিনের প্রথম প্রহরে টর্চারসেল ও বধ্যভূমিতে শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। এছাড়াও সকালে জেলা ও বিভাগীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা ও মহানগর বিএনপি, বরিশাল শিক্ষা বোড সহ বিভিন্ন রাজনৈতিক-সমাজিক-সাংস্কৃতিক সংগঠন পর্যায়ক্রমে শ্রদ্ধাঞ্জলি দেন। এছাড়াও বুদ্ধিজীবী হত্যা দিবসে রাজনৈতিক দলগুলো তাদের দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করেছে।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে সকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানাতে আসেন সর্বস্তরের মানুষ। প্রথম প্রথরে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক সমিতি ও মুক্তিযুদ্ধের চেতনা ও মুল্যবোধে বিশ্বাসী শিক্ষক সমাজের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন বিভাগ, হল, কর্মকর্তা-কর্মাচারীদের সংগঠনের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান। পরে সেখানে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা জানানো শেষে সেখান শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে খুলনার বিভিন্ন রাজনৈতিক, সামজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠান গল্লামারী শহীদ স্মৃতিসৌধে ফুলের মালা অপর্ণ করে বুদ্ধিজীবিদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। এ সময়ে তারা স্বাধীনতার পঞ্চাশ বছরে সাম্প্রদায়িকতা মুক্ত বাংলাদেশ গঠনে নতুন আন্দোলন শুরুর আহবান জানিয়েছেন।
গাজীপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। সূর্যোদয়ের পর জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, জেলা পুলিশ, জেলা পরিষদ ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ভাওয়াল রাজবাড়ি মাঠ এলাকায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করা হয়।
এ সময় জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম, গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, জেলা প্রশাসনের কর্মকর্তাগণ, গাজীপুর জেলা পুলিশ, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জামালপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে জেলা আওয়ামী লীগ। এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকি বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরীসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সিরাজগঞ্জে সবস্তরের মানুষ। সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এছাড়াও, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে তারা ফুলেল শ্রদ্ধা জানিয়ে এই দিনের সূচনা করেন। শুরুতেই জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক ডক্টর ফারুক আহমেদ জেলা পুলিশ সুপার হাসিবুল আলম এবং পরে রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ এখানে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে জেলা প্রশাসনের পক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশকে বুদ্ধিহীন করে দেবার জন্যই নীলনকশায় বুদ্ধিজীবীদের হত্যা করা হয় ৭১ সালে। নানা চড়াই-উৎরাই পেরিয়ে আজকের বাংলাদেশ এখন বুদ্ধিদীপ্ত। যুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে সকলকে একযোগে কাজ করতে হবে বলেও বক্তারা আহ্বান জানান।
মাদারীপুরের শিবচরে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনরে আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া শিবচর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সকালে শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা ও রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রামেও পালন করা হচ্ছে শহীদ বুদ্ধিজীবি দিবস। সকাল থেকে নগরীর পাহাড়তলী বধ্যভূমি স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। সকাল ১০ টায় এই বধ্যভুমি স্মৃতিসৌধে সিটি মেয়র রেজাউল করিম ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপিস্থিত ছিলেন মুক্তিযোদ্ধাসহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সিলেট বুদ্ধিজীবী স্মৃতি সৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্থরের মানুষ। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেন। সকাল থেকে শ্রদ্ধা নিবেদন করতে আসা মানুষ জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জামালপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে জেলা আওয়ামী লীগ। এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকি বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরীসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।