লক্ষ্মীপুরে ইটভাটা শ্রমিক রবিন হোসেন এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে সদর উপজেলার চরমটুয়া গ্রামের একটি ধানক্ষেতে থেকে রবিনের মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। পরে বেঁচে আছে ভেবে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রবিন সদর উপজেলার চরমটুয়া গ্রামের হারুন চৌকিদার বাড়ির মৃত বাহার উদ্দিনের ছেলে। তিনি পেশায় ইটভাটা শ্রমিক। পরে, সদর হাসপাতাল থেকে শ্রমিক রবিনের মরদেহ মর্গে পাঠান।
স্থানীয়রা বলছেন, বিষয়টি হত্যা না আত্মহত্যা তা খতিয়ে দেখা হোক। তবে পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদনে বলা যাবে রবিনের মৃত্যুর কারণ এবং বিষয়টি তদন্ত চলছে।
এদিকে নিহতের স্বজনরা জানায়, রবিন সদর উপজেলার চরমটুয়া এলাকার একটি ইটভাটায় কাজ করার জন্য অগ্রিম টাকা নিয়েছিল। কাজে না গিয়ে ঘোরাঘুরি করে সময় কাটান রবিন (২০)। এ কারণে রোববার সকালে বড় ভাই লিটন হোসেন তাকে গালি দেয়। এরপর তাদের বাড়ির পাশে একটি ধানক্ষেতে রবিনের মৃতদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা।
এ ব্যাপারে তেওয়ারীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক ইবনে হুসাইন ভুলু বলেন,রবিন তার বড় ভাইয়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করতে পারে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন বলেন, রবিনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য তার মৃতদেহ মর্গে নেয়া হয়েছে।
একাত্তর/ এনএ