সাজেকে পর্যটকবাহী মাইক্রোবাসে আগুন

সমুদ্রপৃষ্ঠ থেকে ১৮০০ ফুট উচ্চতায় অবস্থিত রাঙামাটির ছাদ নামে পরিচিত সাজেক পর্যটনকেন্দ্রে যাওয়ার পথে রইলুই পুলিশ চেকপোস্টের সামনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগে পর্যটকবাহী একটি মাইক্রোবাস পুড়ে গেছে। 

সোমবার (২০ ডিসেম্বর) দুপুরে খাগড়াছড়ি থেকে সাজেক রুইলুই ভ্যালীতে যাওয়ার পথে সাজেক পুলিশ ক্যাম্পের সামনে গাড়ীটিতে আগুন ধরে যায়। এসময় পর্যটকরা নিরাপদে বাইরে বেরিয়ে আসায় কোন ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। 

আরও পড়ুন: সচিব পর্যায়ে ১০ বদল

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আনোয়ার জানান, পুড়ে যাওয়া নোয়া মাইক্রোবাসটি খাগড়াছড়ি জীপ সমিতির। 

গাড়ির চালক সৌরভ জানান, গাড়ীর ইঞ্জিন গরম হয়ে শর্টসার্কিটের ফলে সিলিন্ডারে আগুন লেগেছে বলে তার ধারনা। পরে আতঙ্কিত পর্যটকদের সেনাবাহিনীর সহায়তায় অন্য গাড়ীতে করে সাজেক পৌঁছে দেয়া হয়।


একাত্তর/এসজে