স্বামী-সন্তানকে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণ

ঢাকা থেকে কক্সবাজার বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন এক গৃহবধু। তিনি জানান, স্বামী-সন্তানকে জিম্মি করে হত্যার ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করেন তিন ব্যক্তি। খবর পেয়ে তাকে উদ্ধার করে র‍্যাব।

বুধবার (২২ ডিসেম্বর) র‍্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্ণেল খাইরুল ইসলাম সরকার জানান, ঢাকার যাত্রাবাড়ী থেকে বুধবার সকালে শিশু সন্তান নিয়ে কক্সবাজার পৌঁছান ওই দম্পতি।

সন্ধ্যায় সমুদ্র সৈকতে হাঁটার সময় সংঘবদ্ধ দুর্বৃত্তের সাথে ধাক্কা লাগে স্বামীর। দুর্বৃত্তদের কাছে ক্ষমাও চান তারা। 

পরে শপিংমলে আবারো এসে দম্পত্তির সাথে ঝগড়া বাঁধে ওই দুর্বৃত্তদের। এক পর্যায়ে ধাক্কা-ধাক্কি করে স্ত্রীর কাছ থেকে স্বামী ও সন্তানকে আলাদা করে ফেলে চক্রটি। 

পরে স্ত্রীকে ছুরির ভয় দেখিয়ে সিএনজি করে নিয়ে যায় শহরের একটি নির্জনে। তারপর তিনজন মিলে ধর্ষণ করে তাকে।

আরও পড়ুন: দেওয়ানগঞ্জের মেয়র রাজধানী থেকে গ্রেপ্তার

তারপর গৃহবধুর স্বামী সন্তানকে তাদের কাছে জিম্মি রাখার কথা বলে মেরে ফেলার হুমকি দেয় গৃহবধুকে। দ্বিতীয় দফায় হোটেল রুমে তুলে দুর্বৃত্তদের একজন হোটেল মোটেল জোনের জিয়া গেষ্ট ইন হোটেলে আবারো ধর্ষণ করে তাকে।

হোটেল থেকে ধর্ষক বের হয়ে গেলে ৯৯৯ নাম্বারে ফোন করে ঘটনার কথা জানান ভুক্তভোগী। এরপর তিনি র‍্যাবে ফোন করলে র‍্যাব এসে হোটেল রুম থেকে তাকে উদ্ধার করে।

লে. কর্ণেল খাইরুল ইসলাম সরকার আরও জানান, সব অপরাধীদের আটক করা হবে। ধর্ষকদের সবাই চিহ্নিত অপরাধী বলেও জানান তিনি। 


একাত্তর/এসজে