স্বামী-সন্তানকে জিম্মি করে পর্যটক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় কক্সবাজারের 'জিয়া গেষ্ট ইন' নামে হোটেলের ম্যানেজার ছোটনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে র্যাব। এঘটনার মূল আসামীদের চিহ্নিত করা গেলেও তারা এখনো আটক হয়নি।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব-১৫ এর সিপিসি কমান্ডার মেজর মেহেদী হাসান।
তিনি জানান, ঘটনার খবর পেয়ে নারীকে উদ্ধারের পর থেকেই ম্যানেজার পলাতক ছিল। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে।
আরও পড়ুন: স্বামী-সন্তানকে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণ
এর আগে, ঢাকা থেকে কক্সবাজার বেড়াতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন এক গৃহবধু।
তিনি জানান, স্বামী-সন্তানকে জিম্মি করে হত্যার ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করেন ওই তিন যুবক। ইতিমধ্যে র্যাব তিন যুবকের দুইজনকে শনাক্তও করেছে।
কক্সবাজার হোটেল-মোটেল জোনের জিয়া গেস্ট ইন নামের হোটেলের থেকে বুধবার রাত দেড়টার দিকে তাকে উদ্ধার করা হয়। পরে তার স্বামীকেও উদ্ধার করে র্যাব।
একাত্তর/টিএ