বাসের চাকায় পিষ্ট হয়ে হেলপারের মৃত্যু

পটুয়াখালীতে বাসের চাকায় পিষ্ট হয়ে বাসের হেলপার সোহাগ (৩৫) ঘটনাস্থ‌লেই মারা গে‌ছেন।

রোববার (২৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পটুয়াখালী-দুমকি-বাউফল সড়কের মোল্লাখালী বেইলি ব্রিজে দুর্ঘটনাটি ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘাতক 'বিসমিল্লাহ পরিবহন' নামের যাত্রীবাহী মিনিবাসটি (বরিশাল-জ ৫-০০৩৬) জব্দ করেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।

নিহত হেলপার সোহাগ ঝালকাঠী জেলার নল‌ছি‌টি উপ‌জেলার সূর্যপাশা গ্রা‌মের গোলাম মোস্তফার ছে‌লে।

আরও পড়ুন: যানজটে দাঁড়িয়ে থাকা বাসে ট্রেনের ধাক্কায় নিহত দুই

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ব‌রিশাল থেকে বাউফ‌লের উদ্দে‌শ্যে ছেড়ে আসা মিনিবাসটি দুম‌কির বেইলী ব্রিজে ওঠার সময় হেলপার ছিটকে পড়ে যায়। এসময় একই বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

ঘাতক চালক ব্রিজ অতিক্রম করার পর বাসটি ফেলে রেখে সটকে পড়ে। পরে পুলিশ এসে বাসটি আটক করে এবং নিহতের লাশ উদ্ধার করে ময়না তদ‌ন্তের জন‌্য নিয়ে যায়। 

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


একাত্তর/টিএ