কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় চারজন নিহত

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় তিন শ্রমিকসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

সোমবার (১০ জানুয়ারি) সকাল সাতটার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে সদর উপজেলার ভাদালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চারজন হলেন, সদর উপজেলার স্বস্তিপুর এলাকার ভ্যানচালক মুক্তার হোসেন (৫০), একই এলাকার আজিজুল হকের স্ত্রী জেসমিন খাতুন (৩০), আলামপুর হালদারপাড়া এলাকার ভাদু মোল্লার মেয়ে রোজিনা খাতুন (২৭) ও মনোরঞ্জনের স্ত্রী স্বপ্না রানী (৪৫)।

আহত তহমিনা খাতুনকে (৩৬) চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বালিয়াপাড়া গ্রামের শরিফুলের স্ত্রী।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের পরিদর্শক ইদ্রিস আলী জানান, নিহতদের মধ্যে তিনজন শ্রমিক ও একজন ভ্যানচালক।

আরও পড়ুন: বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

পুলিশ সূত্র জানা যায়, সকালে ভ্যানে করে চারজন শ্রমিক যাচ্ছিলেন। ঝিনাইদহগামী একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই চারজন মারা যান। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ট্রাক ফেলে চালক পালিয়ে গেছেন। পুলিশ ট্রাকটি জব্দ করেছে।


একাত্তর/আরএ