কিশোরগঞ্জের কটিয়াদীতে হয়ে গেলো ঘোড়া দৌড়। আচমিতা ইউপি নির্বাচনে ঘোড়া মার্কা জয় পাওয়ায় এই আয়োজন করেন নতুন চেয়ারম্যান মতিউর রহমান।
বুধবার দুপুর থেকেই ইউনিয়নের পাঁচগাতিয়া গ্রামে আসতে থাকে হাজারো মানুষ।
পরে সেটি পৌঁছায় লাখে। তিনটার পর শুরু হয় ঘোড়দৌড়। ৪০টি ঘোড়ার মধ্যে জয়ী হয় টাঙ্গাইলের আবুল হাসনাতের ঘোড়া। তবে প্রতিযোগিতায় আলোচিত হয়েছেন ঘোড়সওয়ারী তাসমিনা ও তার ঘোড়া।
একাত্তর/ এনএ