নাটোরে শ্বাসরোধে স্ত্রী ও শিশু কন্যাকে হত্যা, স্বামী আটক

নাটোরে পারিবারিক কলহে স্বামীর বিরুদ্ধে স্ত্রী ও আড়াই বছরের শিশু কন্যাকে গলাটিপে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ। 

রোববার (২৩ জানুয়ারি) দুপুরে নাটোর সদর উপজেলার উত্তর চৌকিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত গৃহবধূর নাম মাসুরা বেগম (২৫) ও শিশু কন্যা মাহফুজা (আড়াই বছর)।

আটক ব্যক্তির নাম আব্দুস সাত্তার (৩৫)। তিনি ওই এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানায়, পারিবারিক কলহকে কেন্দ্র করে সাত্তার তার স্ত্রী ও শিশু কন্যাকে গলাটিপে হত্যা করেন। জানতে পেরে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে মরদেহ দুটি উদ্ধার ও স্বামী সাত্তারকে আটক করে।

আরও পড়ুন: আইন পড়ে মন্তব্য করুন, এটি রাজনৈতিক ইস্যু নয়: আইনমন্ত্রী

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মা-মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তদন্ত চলছে তদন্ত, শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


একাত্তর/এসি