পাবনার ঈশ্বরদীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টা উপজেলার মুলাডুলি ইউনিয়নের বাঘাইছলা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাবনা থেকে ছেড়ে যাওয়া ঢালারচর এক্সপ্রেস- রাজশাহীগামী ট্রেনের ধাক্কায় গুরুতর আঘাতপ্রাপ্ত হলে ঘটনাস্থলেই ঐ অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়।
আরও পড়ুন: রাবি শিক্ষার্থীকে চাপা দেওয়া ট্রাকচালক আটক
ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কুমার কর্মকার জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
একাত্তর/আরএ