নীলফামারীতে আগুন পুড়লো পাঁচ পরিবারের ১৪ ঘর

নীলফামারীতে বৈদ্যুতিক সর্ট সার্কিটের আগুনে পুড়ে গেছে পাঁচটি পরিবারের ১৪ ঘর। তবে এসময় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল পৌনে চারটার দিকে জেলা সদরের পলাশবাড়ি ইউনিয়নের নটখানা গ্রামের এ আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, গ্রামের কালু রাম রায়ের বাড়ির একটি ঘরের বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত চারদিক ছড়িয়ে পড়ে। এতে কালু রামসহ আশপাশের আরও চার পরিবারে ছয়টি বসত ঘরসহ মোট ১৪টি ঘর এবং ঘরে থাকা ধান-চাল, পাট, আসবাবপত্র, নগদ টাকাসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। খবর পেয়ে নীলফামারী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে। 

আরও পড়ুন: জার্মানি থেকে বালিশের কভার, বিছানার চাদর কিনছে না পুলি

এদিকে ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবারের দাবি, আগুনে তাদের প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

নীলফামারী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আমিরুল ইসলাম সরকার জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।


একাত্তর/এসি