বরিশালে যাত্রীবাহী ট্রলারডুবে নিহত তিন, নিখোঁজ এক

ব‌রিশা‌লে যাত্রীবাহী ট্রলার ডু‌বে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরো একজন।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) ভোররাতে সদর উপজেলার চর‌মোনাই ইউনিয়নের নলচর সংলগ্ন আ‌ড়িয়াল খাঁ নদী‌তে এ দুর্ঘটনা ঘ‌টে। 

ব‌রিশাল নৌ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খোর‌শেদ আলম ব‌লেন, ভোররাতে ট্রলার ডুবির সংবাদ পেয়ে অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। চারজনের নি‌খোঁজের খবর ছি‌লো আমা‌দের কা‌ছে। ইতোমধ্যে তিনজনের মর‌দেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে।

আরও পড়ুন: বি‌য়ে থেকে ফেরার পথে প্রাইভেটকার পুকুরে পড়ে পাঁচজন নিহত

ব‌রিশাল নৌ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান ব‌লেন, ‌সিরাজগঞ্জ থে‌কে ট্রলারে ক‌রে চর‌মোনাই মাহ‌ফি‌লের উদ্দেশে আসছিল কিছু লোক। চর‌মোনাইয়ের কাছাকা‌ছি পৌঁছলে ট্রলার‌টি ডু‌বে যায়। এতে চারজন নিখোঁজ হলে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। তবে, তৎক্ষণাৎ তাদের নাম-পরিচয় জানা যায়নি।


একাত্তর/আরএ