নড়াইলে এক মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার জরিমানা ও অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (২৭) সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ দণ্ডাদেশ দেন।
দণ্ড পাওয়া আসামির নাম মাসুদ শেখ (৪০)। তিনি নড়াইল সদর থানার রামচন্দ্রপুর গ্রামের মৃত মোসলেম শেখের ছেলে।
আদালত ও মামলার বিবরণে জানা যায়, মাসুদ নড়াইলের ফেদী গ্রামে শ্বশুরবাড়িতে মাদকের ব্যবসা করতেন। ২০১৭ সালের দুই ফ্রেব্রুয়ারি সকালে মাদক বিক্রির সময় ৭৮ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিলসহ তাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। পরে পুলিশ বাদি হয়ে মামলা করে। ৯ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত দোষী সাব্যস্ত করে এ দণ্ড দেন।
আরও পড়ুন: তাসনীম খলিল-সামিসহ সাতজনের বিচার শুরু
মাসুদ শেখ বর্তমান পুলিশ হেফাজতে আছেন।
একাত্তর/এসি