বান্দরবানের পাহাড়ে সংঘর্ষে জড়াচ্ছে সশস্ত্র গোষ্ঠীরা

বান্দরবানে পাহাড়িদের সশস্ত্র সংগঠনগুলো নিজেদের মাঝে সংঘাতে জড়াচ্ছে। এতে বাড়ছে প্রাণহানি। সেই সঙ্গে পাহাড়ে ছড়াচ্ছে আতংক।

সবশেষ রোববার দুর্গম রোয়াংছড়ির মংবাইতুং থেকে নিষিদ্ধ মগ ন্যাশনাল লিবারেশন পার্টির চার সদস্যের মৃতদেহ উদ্ধার করা হয়। 

গত তিন বছরে জেএসএস ও এমএনএলপি'র একাধিক সংঘর্ষে ২৫ জন নিহত হয়েছেন। পুলিশ সুপার বলছেন, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে জড়াচ্ছে দলগুলো। 

বান্দরবান জেলা সদর থেকে সাঙ্গু নদী পথে প্রায় ৪০-৪৫ মাইল পেরিয়ে দুর্গম রোয়াংছড়ি। রোববার (৬ মার্চ) সকালে চার জনের মরদেহ পাওয়া যায় ওই রোয়াংছড়ি এবং রুমা উপজেলার মাঝামাঝি পাইন্দু ইউপির মংবাইতং পাড়া এলাকায়। 

ঘটনাস্থলে মেলে কমব্যাট পোশাক, ওয়াকিটকি আর গুলির বেল্ট। মরদেহগুলো লুকিয়ে ফেলার চেষ্টাও করা হয়েছিলো। 

আরও পড়ুন: পিকআপ চাপায় প্রাণ গেলো মা-ছেলের

পুলিশ ও সেনাবাহিনী রোববার দুপুরে অভিযান চালিয়ে চার মরদেহ উদ্ধার করে। যারা সবাই পাহাড়িদের নিষিদ্ধ সংগঠন মগ ন্যাশনাল লিবারেশন পার্টি সদস্য।

জেলা পুলিশ সুপার জেরিন আক্তার বলছেন, আধিপত্য বিস্তার ও চাঁদাবাজি নিয়ে পাহাড়িদের একটি দল অন্য দলের উপর চড়াও হচ্ছে। 

গত তিন বছরের বান্দরবানে নিজেদের মাঝে সংঘর্ষে নিহত হয়েছে জেএসএস ও এমএনএলপির ২৫ জন।

২০২০ সালের জুলাইয়ে সদর উপজেলার বাজবিলা ইউনিয়নের বাঘমারা বাজার মারমাপাড়ায় প্রতিপক্ষের ব্রাশফায়ারে জেএসএস সংস্কার গ্রুপের ছয়জন নেতাকর্মী মারা যান।


একাত্তর/এসজে