বান্দরবানে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

বান্দরবানে জ্বলন্ত চাকমা (৩৫) নামে ইউপিডিএফ গণতান্ত্রিক দলের এক সদস্যকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৫ মার্চ) সন্ধ্যায় সদর উপজেলার টংকাবতী ইউনিয়নের ব্রিকফিল্ড এলাকায় এ ঘটনা ঘটে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

স্থানীয় লোকজন এবং পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, জ্বলন্ত চাকমা মোটরসাইকেলে করে পূর্ণবাসন চাকমা পাড়া থেকে বান্দরবানে আসার পথে ব্রিকফিল্ড এলাকায় পৌঁছলে আগে থেকেই ওতপেতে থাকা সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। 

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় অন্য একজন আহত হয়েছেন বলে খবরও পাওয়া গেছে। তবে তার নাম জানা যায়নি। এ ঘটনার পর ওই এলাকায় সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা মোতায়েন আছেন। 

এদিকে এ ঘটনায় এলাকায় আতঙ্ক চলছে। স্থানীয়রা অভিযোগ করে বলেন, এ ঘটনা কে বা কারা ঘটিয়েছে তা তাৎক্ষণিক বলতে পারছেন না কেউ, তবে তাদের ধারণা জনসংহতি সমিতির সন্ত্রাসীরা এ ঘটনা ঘটাতে পারে।

একাত্তর/ এনএ