ফেনীতে খাবার তৈরির কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

ফেনীতে একটি খাবার তৈরির কারখানায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৫ মার্চ) দুপুর দুইটার দিকে জেলার সদর উপজেলার দক্ষিণ কাশেমপুরে স্টার লাইন ফুড প্রোডাক্টস লিমিটেডের কারখানায় এ আগুনের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ১২টি ইউনিট করছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মৎসুদ্দী বলেন, আমরা দুপুর দুইটা আট মিনিটে আগুনের খবর পাই। পরে সঙ্গে সঙ্গে ফেনী ফায়ার স্টেশনের তিনটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে রওনা হই। পরে ফেনীর পাঁচটি স্টেশনকে একসঙ্গে ঘটনাস্থলে আসার নির্দেশ দেই। আগুন মূল কারখানার দিকে যেতে থাকায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ, চৌমুহনী এরপর কুমিল্লার চৌদ্দগ্রাম স্টেশনকে ঘটনাস্থলে সহায়তার জন্য অনুরোধ করি। মোট আটটি স্টেশনের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

তিনি আরও বলেন, কীভাবে আগুন লেগেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন: দিনমজুরকে কুপিয়ে হত্যা: পাঁচ আসামি গ্রেপ্তার

স্টার লাইনের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন জানান, ২০২১ সালেও কারখানাটিতে আগুন লেগেছিল। তবে এবারের আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ আগের চেয়ে বাড়তে পারে।


একাত্তর/এসি