মুন্সীগঞ্জে লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি, দুই শ্রমিক নিখোঁজ

মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় সিমেন্টবাহী বাল্কহেড ডুবে গেছে। এ ঘটনায় বাল্কহেডের দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন। 

শনিবার (২৬ মার্চ) ভোরে এই দুর্ঘটনা ঘটে। 

মুক্তারপুর নৌ ফাঁড়ির ইনচার্জ লুৎফর রহমান জানান, ভোর সোয়া পাঁচটার দিকে যাত্রীবাহী লঞ্চ এম ভি জাহিদ-৩ এর ধাক্কায় ধলেশ্বরী নদীতে ডুবে যায় একটি বাল্কহেড।

আরও পড়ুন: পানি না পেয়ে কৃষকের বিষপান: পাম্প অপারেটরের বিরুদ্ধে মামলা

এসময় বাল্কহেডে থাকা পাঁচজন শ্রমিকের মধ্যে তিনজন সাঁতরিয়ে পাড়ে উঠতে পারলেও, মিস্ত্রী শরীফ ও লস্কর নূর ইসলাম এখনো নিখোঁজ রয়েছেন।

নিখোঁজদের সন্ধানে এবং বাল্কহেড উদ্ধারে কাজ চলছে বলে জানান তিনি।


একাত্তর/এসজে