শরীফ পাড়া বাজারে আগুনে ১২টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

ভোলার চরফ্যাশন উপজেলা শহরে শরীফ পাড়া বাজারে ভয়াবহ আগুনের ঘটনায় ১২টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। রোববার ভোরে ইয়াকুব মিয়ার মার্কেটে এই আগুনের ঘটনা ঘটে। ব্যবসায়ীরা বলছেন, এ ঘটনায় প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা বলছে, ভোর রাতে ইয়াকুব মার্কেটের একটি স্টিলের আলমারির দোকান থেকে আগুনের শুরু। এরপর মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের টিনসেড দোকানগুলোতে। খবর পেয়ে চরফ্যাশন ও লালমোহন ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় আগুনে ১২টি দোকান ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়। 

ফায়ার সার্ভিসের ধারণা, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান ১কোটি ৫০ লাখ হতে পারে। 

একাত্তর/ এনএ