দেড় বছর বয়সী শিশু সন্তানকে ভাড়া বাসা থেকে চুরি

আশুলিয়ায় পোশাক শ্রমিক দম্পতির দেড় বছর বয়সী শিশু সন্তানকে ভাড়া বাসা থেকে চুরি করে নিয়ে গেছে এক ব্যক্তি। এ ঘটনায় থানায় মামলা করেছেন ভুক্তভোগী দম্পতি। তবে দুই দিনেরও বেশী সময় পার হয়ে গেলেও শিশুটির কোনো সন্ধান দিতে পারেনি পুলিশ।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সাভার উপজেলার আশুলিয়া থানার জিরানী টেংগুরি এলাকা থেকে চকলেট খাওয়ানোর কথা বলে অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাঁর শিশুটিকে চুরি করে নিয়ে যায়।

আঁখি আক্তার নামে ওই শিশুটি বাবা মাসহ জিরানীর টেংগুরি এলাকায় আলী হোসেনের বাড়িতে ভাড়া থাকেন। ঘটনার পরপরই বাবা মা দুজনেই বাকরুদ্ধ। 

গত বৃহস্পতিবার বাসার পাশে দোকানে চকলেট কিনে দেয়ার লোভ দেখিয়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি শিশুটিকে চুরি করে নিয়ে যায়। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। শুক্রবার রাতেই এ ঘটনায় একটি মামলা হয়। তবে শিশুটিকে এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ। 

একাত্তর/ এনএ