আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কক্সবাজারের উখিয়া থেকে বের হওয়ার অভিযোগে ১৩৬ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে।
সোমবার (৪ এপ্রিল) সকালে উখিয়া উপজেলার কয়েকটি বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আহমদ সনজুর মোরশেদ বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চোখ ফাঁকি দিয়ে রোহিঙ্গারা নানা কৌশলে ক্যাম্প থেকে বের হচ্ছে। এমন অভিযোগ পেয়ে উখিয়া উপজেলার কয়েকটি বাজারের আশেপাশে অভিযান চালানো হয়।
আরও পড়ুন: রোজায় বাজার নিয়ন্ত্রণ, ব্যবসায়ীদের সতর্ক থাকার নির্দেশ
এ সময় ক্যাম্প হতে বের হয়ে বিভিন্ন জায়গা যাওয়ার সময় ১৩৬ জন রোহিঙ্গাকে আটক করা হয়। আইনি প্রক্রিয়া শেষে আটকৃতদের ট্রানজিট ক্যাম্পে প্রেরণ করা হয়।
একাত্তর/আরবিএস