চট্টগ্রামের কক্সবাজারে বন বিভাগের হ্যাচারিতে জন্ম নেয়া ৬৫টি কাছিমের বাচ্চাকে উপকূল এলাকায় অবমুক্ত করা হয়েছে।
সোমবার (৪ এপ্রিল) দুপুরে কক্সবাজারের পেচারদ্বীপ সাগর পয়েন্টে এগুলোকে অবমুক্ত করা হয়।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সারোয়ার আলম জানান, সামুদ্রিক কচ্ছপের ডিম সংরক্ষণ ও প্রজনন প্রক্রিয়ার তদারকি করে আসছে নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট (নেকম)। তাদের হ্যাচারিতেই জন্ম নিয়েছে এসব কাছিমের বাচ্চা। তাদের কাছে আরও অন্তত পাঁচ হাজার ডিম সংরক্ষিত রয়েছে।
দীর্ঘদিন ধরে কক্সবাজার দক্ষিণ বন বিভাগ, নেকম এবং হিমছড়ি সহব্যবস্থাপনা এর সরাসরি তত্ত্বাবধানে হ্যাচারিতে কাছিমের ডিম সংরক্ষণ করা হয়। সেখানে জন্ম নিচ্ছে এসব বাচ্চা। পরে তা সাগরে অবমুক্ত করা হয়।
আরও পড়ুন: উখিয়ায় আটক ১৩৬ রোহিঙ্গা
এ সময় এখানে আরও উপস্থিত ছিলেন কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আনোয়ার হোসেন, বন বিভাগের হিমছড়ি টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান শোভন, নেকমের ডিপিডি শফিকুর রহমান, হিমছড়ি সহব্যবস্থাপনা কমিটির সভাপতি এডভোকেট আয়াছুর রহমান।
একাত্তর/আরবিএস