গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে মাদক মামলায় বন্দি মোস্তফা কামাল মারা গেছেন।
রোববার (১০ এপ্রিল) সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মোস্তফা কামাল (৩৭) জামালপুরের মাদারগঞ্জ থানার ফাজিলপুর এলাকার মৃত জাফর আলীর ছেলে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. আবু সায়েম জানান, কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়লে মোস্তফাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
আরও পড়ুন: লঞ্চে যাত্রীদের পরিচয়পত্র দেখাতে হবে
আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ থেকে ২০২১ সালের ২৬ আগস্ট তাকে এ কারাগারে পাঠানো হয়, যোগ করেন জেলার সায়েম।
একাত্তর/আরএ