নোয়াখালীর সোনাইমুড়ীতে মাছের প্লাস্টিকের ড্রামে অভিনব কায়দায় রাখা ১৮ কেজি গাঁজাসহ তিন মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১০ এপ্রিল) বিকেলে উপজেলার কুমিল্লা-সোনামুড়ী মহাসড়কের দুশ্চিমপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- নজরুল ইসলাম (৩৪), আব্বাস উদ্দিন (৫৫) ও জাকির হোসেন (৪০)।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর অর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৫টার সময় কুমিল্লা-নোয়াখালী সড়কের সোনাইমুড়ী উপজেলার দুশ্চিমপাড়ার কলাবাগান নামকস্থানে আগে থেকে অবস্থান মাদককারবারিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় তাদের ধাওয়া করে আটক করা হয়।
আরও পড়ুন: কুমিল্লা অর্থনৈতিক অঞ্চলের চূড়ান্ত অনুমোদন পেলো মেঘনা গ্রুপ
পরে দুইটি মাছের প্লাস্টিকের ড্রাম তল্লাশি করে খাকি রংয়ের কসটেপ দিয়ে মোড়ানো মোট নয় প্যাকেট মাদক গাঁজা উদ্ধার করা হয়। যার ওজন ১৮ কেজি।
তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের হবে বলে জানিয়েছেন ওসি হারুন।
একাত্তর/আরএ