কক্সবাজারে পুলিশের অভিযানে ৩২ অপরাধী গ্রেপ্তার

কক্সবাজারের শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার আসামিসহ ৩২ অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এক নলা বন্দুক ও সাতটি ছোরা উদ্ধার করা হয়।

শুক্রবার (১৫ এপ্রিল) বিকেলে কক্সবাজার সদর সডেল থানার কনফারেন্সে হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।

তিনি জানান, গেল ৪৮ ঘন্টায় কক্সবাজার শহরজুড়ে অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশের পাঁচটি দল। এসময় তাদের হাতে ধরা পড়ে শহরের তালিকাভুক্ত শীর্ষ ছিনতাইকারী ও ১৯ মামলার আসামি নুরুল ইসলাম মুন্নাসহ ৩২ জন। 

আরও পড়ুন: নাতনির শ্বশুরের হামলায় দাদা নিহত

বুধবার থেকে শুক্রবার ভোর পর্যন্ত চলা পুলিশের এ বিশেষ অভিযানে প্রথম ধাপে ১২ জন ও শুক্রবার আরও ২০ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে ছিনতাই ও ডাকাতির প্রস্তুতির মামলাসহ একাধিক মামলা রয়েছে।


একাত্তর/এসজে