গাজীপুরের কালিয়াকৈর থেকে ১৯২ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১ সদস্যরা। এসময় একটি ট্রাকও আটক করা হয়।
শনিবার (২৩ এপ্রিল) দুপুরে র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) নোমান আহমদ এই তথ্য জানান।
নোমান আহমদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২২ এপ্রিল) বিকেলে গাজীপুর জেলার কালিয়াকৈর থানার চন্দ্রা এলাকার সীমান্ত ফিলিং স্টেশনের পাশে চেকপোষ্ট স্থাপন করে নওগাঁ থেকে গাজীপুরগামী একটি ট্রাকে তল্লাশি চালায় র্যাব সদস্যরা।
ওই ট্রাক থেকেই দুই লাখ ৮৮ হাজার টাকা মূল্যের ১৯২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এবং ট্রাকটি আটক করা হয় বলে জানান তিনি।
এসময় দুই মাদক কারবারি বাগেরহাটের আল-আমিন (৩৪) ও যশোরের মোতাসিন বিল্লাহকে (৩০) গ্রেপ্তার করা হয়।
একাত্তর/জো