কক্সবাজারের উখিয়ার রাজাপালংয়ের করইবুনিয়া সীমান্ত থেকে ছয় লাখ ৯০ হাজার ইয়াবাসহ ৫ জনকে আটক করেছে বিজিবি।
শনিবার (২৩ এপ্রিল) দুপুরে এ তথ্য জানান কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হোসেন কবির।
লে. কর্ণেল কবির বলেন, ১৯ এপ্রিল থেকে ২২ এপ্রিল মধ্যরাত পর্যন্ত অভিযান পরিচালনা করে করইবুনিয়া এলাকার শীর্ষ মাদক কারবারি ইকবাল হোসেনের বাড়িতে তল্লাশি করে ৫০ হাজার ইয়াবাসহ চারজনকে আটক করা হয়।
পরে তাদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যানুসারে রেজুপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আরও ছয় লাখ ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান তিনি।
এছাড়া তাদের সিন্ডিকেটের অপর সদস্য রফিকুল ইসলামকে গর্জনবুনিয়া সীমান্ত থেকে ৪০ হাজার ইয়াবাসহ আটক করা হয় বলেও জানান ৩৪ বিজিবির অধিনায়ক।
তিনি আরও জানান, মূলত ঈদকে টার্গেট করে এই বড় চালানটি আসছিল। এটি কয়েক হাত ঘুরেই রাজধানী ঢাকায় পৌঁছাতো।
একাত্তর/জো