বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু

বগুড়ার শেরপুরে মায়ের সাথে নানাবাড়িতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হোসাইন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকাল ৪টার দিকে উপজেলার বিশালপুর ইউনিয়নের দক্ষিণ পেঁচুল গ্রামে এই ঘটনা ঘটে। নিহত হোসাইন উপজেলার ধনুট মোড় হামছাপুর এলাকার ইসমাইল হোসেনের সন্তান।

সরেজমিনে জানা যায়, নিহত শিশু হোসাইনের মা রুপালি বেগম গর্ভবতী। সন্তান প্রসবের জন্যে একসপ্তাহ আগে শিশু হোসাইন কে সাথে নিয়ে তার পিতার বাড়িতে আসে। আজ বিকালে শিশু হোসাইন তার নানির বাড়ির উঠানে খেলা করা অবস্থায় ঝুলন্ত বিদ্যুৎতিক তারে আটকে মৃত্যু হয়। 

এই ঘটনার বিষয়ে নিহত শিশু হোসাইনের দাদা আব্দুর সাত্তার জানান, আমার বিয়াইয়ের এক রুম থেকে বিদ্যুৎ এর  লোকাল তার দিয়ে অন্য রুমে সংযোগ দিয়েছে, তার মোটামুটি উপর দিয়ে টানানো ছিল, কিন্তু উঠানে কয়েক গাড়ি মাটি রাখার কারণে তারের নিচে উচু ঢিবিতে পরিণত হয়। আর সেই উচু মাটির ঢিবিতে উঠে আমার নাতি এই অকেজো তারে আটকে মারা যায়। পিতার বাড়িতে সন্তান প্রসব করতে এসে হোসাইনের মৃত্যুতে গর্ভবতী মা পারুলসহ তার পরিবারের লোকজনের কান্না ও আহাজারিতে ভেঙে পড়েছেন। এমন ঘটনায় এলাকায় শোকের ছায়ায় পরিণত হয়েছে। 


একাত্তর/এসএ