আগামী তিন মাসের জন্য রাঙ্গামাটির কাপ্তাই লেকে সব ধরণের মাছ ধরায়
নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। রোববার মধ্যরাত থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।
দেশের সবচেয়ে বড় কৃত্রিম লেক রাঙ্গামাটির কাপ্তাই লেকে কার্প ও অন্য দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও উৎপাদন বাড়াতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
জেলা প্রশাসনের নিষেধাজ্ঞা অনুযায়ী ১ মে মধ্যরাত থেকে কাপ্তাই লেকে সব ধরনের মাছ শিকার ও আহরণ, বাজারজাতকরণ, পরিবহন নিষিদ্ধ করা হয়েছে।
কাপ্তাই লেকে মাছ ধরা বন্ধ থাকাকালে তিন মাস নৌপুলিশ কাপ্তাই হ্রদের বিভিন্ন এলাকায় পাহারা ও অভিযান পরিচালনা করবে।
আরও পড়ুন: শাহবাজের সফরে কভারেজ দিতে ব্যর্থ হওয়ায় চাকরিচ্যুত ১৭
এ ছাড়া কাপ্তাই লেকে অবৈধভাবে জাক ব্যবহার করে মাছ আহরণকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিএফডিসিকে নির্দেশনা দেয়া হয়েছে।
মাছ ধরা বন্ধ থাকার সময় কাপ্তাই লেকে সঙ্গে জড়িত জেলেদের ভিজিএফ চাল বিতরণ করার বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগ করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
একাত্তর/আরবিএস