ঈদ দরজায় কড়ানাড়ছে। নতুন জামা-জুতোর কেনাকাটার পর মানিকগঞ্জের নারীরা ভিড় করছেন বিউটি পার্লারগুলোতে। ঈদের পোশাকের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হেয়ার কাট, ভ্রু প্লাগ, ফেসিয়াল, স্পা, প্রোটিনসহ নারীদের সাজানোর কাজে ব্যস্ত শহরের বিউটি পার্লারগুলো।
অন্যদিকে বসে নেই পুরুষরাও। চুল কাটতে, দাঁড়ি ছাঁটতে তারাও ছুটেছেন সেলুনগুলোর দিকে। সবমিলিয়ে স স ব্যস্ত নরসুন্দররা।
রোববার (১ মে) মানিকগঞ্জ জেলা শহরের বিউটি পার্লার ও সেলুনগুলোতে এমন চিত্র দেখা গেছে।
মানিকগঞ্জের শহীদ রফিক সড়ক, বাসস্ট্যান্ডসহ শহরের অলিগলিতে রয়েছে ৫০টিরও বেশি বিউটি পার্লার। এসব পার্লারের মালিক বেশিরভাগই নারী উদ্যোক্তা। এসব পার্লারে কর্মরত আছেন অন্তত দুইশ’র মতো নারী কর্মী। তারাই মূলত নারীর সৌন্দর্য ফুটিয়ে তোলার কাজগুলো করেন।
কয়েকজন নারী উদ্যোক্তা জানান, করোনার কারণে দুই বছর ঈদের আমেজ জমেনি। বিউটি পার্লারগুলোর ব্যবসা ছিল একেবারেই খারাপ। তবে এবার ভালো সাড়া পাওয়া যাচ্ছে। সৌন্দর্য সচেতন নারীরা সারা বছরই পার্লারে এলেও বিভিন্ন অনুষ্ঠান ও ঈদ-পার্বণে বেশি আসেন। এবারের ঈদে এক সপ্তাহ ধরে নারীদের ভিড় বেড়েছে।
তারা জানান, এসময় স্পা, ফেসিয়াল, হেয়ার কাট, হেয়ার কালার, হেয়ার রিবোন্ডিং, মেহেদি দেওয়ার কাজগুলোতে বেশি ব্যস্ত থাকতে হচ্ছে।
আর পার্লারে নারীরা জানান, ঈদ উপলক্ষেই এখন পার্লারে আসা। তাছাড়া ত্বকের যত্ন নিতেও নিয়মিত পার্লারে আসা হয়।
আরও পড়ুন: সীমান্তে আটক বাংলাদেশিদের বিষয়ে বিএসএফের নতুন সিদ্ধান্ত
অপরদিকে শহরের সেলুনকর্মীরা জানান, গত দুই দিন হলো কাজের চাপ বেড়েছে। সকাল থেকে মধ্য রাত পর্যন্ত সেলুনগুলো খোলা থাকছে। গ্রাহকদের সেলুনে এসে অতিরিক্ত সময় ব্যয় না করাতে ফোনে যোগাযোগ করা হচ্ছে।
একাত্তর/এসি