পুঠিয়ার পাঁচ গুদাম থেকে ৯২ হাজার লিটার সয়াবিন তেল জব্দ

বাজারে ভোজ্য তেলের সঙ্কটের মধ্যে রাজশাহীর পুঠিয়া উপজেলার একটি বাজারে অভিযান চালিয়ে ৯২ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ মে) বিকালে উপজেলার বানেশ্বর বাজারে অভিযান চালিয়ে মজুদ করে রাখা ওই তেল জব্দ করা হয় বলে অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান।

রাজশাহী জেলা পুলিশের এই মুখপাত্র আরও জানান, এ সময় সেখানে পাঁচটি গোডাউনে ৪৫৪ ড্রামে ৯২ হাজার ৬১৬ লিটার সয়াবিন তল পাওয়া যায়। এর মধ্য সরকার এন্ড সন্সর গাডাউন ৭৪ ড্রাম এবং তার গোডাউনের সামনে দাড়ানো ট্রাক থেকে ৬০ ড্রাম, এÍাজ স্টারর গুদাম  থেকে১৪২ ড্রাম, মসার্স পাল এন্ড ব্রাদার্সর গুদামে ১০৩ ড্রাম ও রিয়া স্টারর গাডাউনে ৭৫ ড্রাম তেল জব্দ করা হয়। 

তিনি বলন, প্রতি ড্রামে রেয়েছে ২০৪ লিটার তেল। সবাই তেলগুলা মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সষ্টি করছিল।

ইফতে খায়ের আলম আরও বলেন, গোয়েন্দা তথ্যর ভিত্তিতে পুলিশ এ অভিযান পরিচালনা কর ভোজ্য তেল জব্দ করা হয়ছ। মজুদদারদের বিরুদ্ধ বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হবে। এর পর আদালতের নির্দশনা অনুযায়ী পরিবর্তি পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি।

এর আগের দিন জেলার বাগমারা উপজেলার তাহেরপুর বাজারের দুইটি গোডাউনে অভিযান চালিয়ে ২৭ হাজার লিটার ভোজ্য তেল জব্দ করে জেলা পুলিশ।


একাত্তর/এআর