দুই মোটরসাইকেলের সাথে ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত

রাজশাহীর গোদাগাড়ীতে দুটি মোটরসাইকেলের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে এবং অপর মোটরসাইকেল থাকা আরও দুই যুবক গুরুতর আহত হয়েছে। 

শুক্রবার (১৩ মে) বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার বসস্তপুর এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাজশাহী নগরীর লক্ষিপুর এলাকার মোহাম্মদ আলী বকুলের ছেলে ইজাজ আহমেদ (২০) ও গোদাগাড়ী উপজেলার পিরিজপুর গ্রামের জাহিদ হোসেন (২০)।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, চাঁপাইনবাবগঞ্জ হতে রাজশাহীগামী একটি ট্রাক বসস্তপুরে পৌছলে রাজশাহীর দিক হতে আসা দুইটি দ্রুতগতির মোটরসাইকেলের মধ্যে একটি মোটরসাইকেলের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় এবং অপর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পাশে আঘাত করে। 

ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটানো মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই মারা যায় এবং অপর মোটরসাইকেলে থাকা দুই যুবককে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি। 

তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে।


একাত্তর/জো