রাঙ্গামাটিতে ১০ লাখ টাকার জাল নোট সহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। রোববার (২৩ মে) রাত সাড়ে বারোটায় শহরের রিজার্ব বাজারে অবস্থিত লেক ভিউ নামে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে জাল নোট সহ মো: মিলন রহমান ও মো: শাহ আলম নামে দুজনকে আটক করা হয়। এসময়ে তাদের কাছ থেকে ১০ টি ১হাজার টাকার জাল নোটের বান্ডিল জব্দ করা হয়য়।
জেলা গোয়েন্দা শাখার অফিস ইনচার্জ এমদাদুল হক শেখ জানান, গোপান সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাল নোট সহ দুজনকে আটক করি এসময়ে আমাদের উপস্থিতি টের পেয়ে তাদের সঙ্গে থাকা আরো দুই জন পালিয়ে যায়। আসামীদের আটকের পর রাঙ্গামাটি কোতুয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।
একাত্তর/এসএ