স্কয়ার ফার্মার কারখানায় আগুন

গাজীপুরের কালিয়াকৈরে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কারখানায় আগুন লেগেছে।

সোমবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে কারখানার লার্জ ভলিউম প্যারেন্টাল (এলভিপি) ইউনিটে আগুনের সূত্রপাত হয়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। 

পরে আগুনের ব্যাপকতার কারণে মির্জাপুর, সাভার ইপিজেডের আরও ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। 

আরও পড়ুন: ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লিটনের উদযাপন

তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।


একাত্তর/এসি