বার্ন ইন্সটিটিউট ও ঢামেকে সীতাকুণ্ডের আগুনে দগ্ধ পাঁচজন

সীতাকুণ্ডে আগুনের ঘটনায়এ মুহূর্তে নতুন করে আরও একজন জনসহ  মোট পাঁচজনকে শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউট ও ঢামেকে  চিকিৎসাধীন রয়েছে। 

নতুন করে ঢাকায় নিয়ে আসা দগ্ধ ব্যক্তির নাম মইনুল হক চৌধুরী (৪০)।  তিনি ঐ ডিপোর ইমপোর্ট শিফট ইনচার্জ। প্রথম তিন জনের পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা আনা হয় ।

দগ্ধের বড় ভাই আবু নুর মোস্তফা জানান, গতকাল (৪ জুন) রাত আটটা থেকে সকাল ৮ টা পর্যন্ত ডিউটি ছিল মইনুলের।  সেখানে বিস্ফোরণের আগুনে তার শরীরের ১৮ শতাংশ দগ্ধ হয়েছে। প্রথমে স্থানীয় হাসপাতাল, পরে সেথান থেকে দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়। 

এছাড়া একই স্থান থেকে লেবার আমিন (১৯) আহত হয়। পরে তাকে স্থানীয় হাসপাতাল হয়ে ঢামেক হাসপাতালে বিকাল ৫ টার দিকে নেয়া হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া। 

আহত আমিন জানান, সে ডিপোর বাহিরে একটি দোকানে বসে ছিলেন। রাতে হঠাৎ বিষ্ফোরনে আগুনের কিছু একটি এসে তার অন্ডকোষে লাগে। 

এর আগে, রোববার সকালে  চট্টগ্রামের সীতাকুণ্ডে বেসরকারি বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে এক পুলিশ সদস্যসহ দগ্ধ তিন জনকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়েছে।

ভর্তি তিন জন হলেন, শিল্প পুলিশের সদস্য এসআই কামরুল হাসান(৩৭), খালেদুর রহমান (৫৮) ও এ কে এম মাকফারুল ইসলাম (৬৫) । 

ইনিস্টিউটের আবাসিক সার্জন আইউব হোসেন  জানিয়েছেন, খালেদুরের ১২ শতাংশ, একেএম মাকফারুল ১২ শতাংশ, কামরুল হাসান এর ৪ শতাংশ দগ্ধ হয়েছে। 

বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানিয়েছেন, ভর্তি তিন জনের শ্বাসনালী পুড়ে গেছে। তাদের আইসিইউ সাপোর্টে রাখা হয়েছে।


একাত্তর/এসএ