পরিবারে সুখের স্বপ্ন দেখিয়ে সীতাকুণ্ডে নিখোঁজ রবিউল

দেড় বছর আগে ফায়ার সার্ভিসে যোগ দেন নওগাঁ সদরের চকপাথুরিয়া গ্রামের রবিউল ইসলাম (২৭)। চট্টগ্রামে ট্রেনিং শেষে সীতাকুণ্ডের ফায়ার সার্ভিস স্টেশনে পোস্টিং হয় তার। আর্থিক অনটনের সংসারে তার চাকরি হওয়ায় পরিবার দেখছিলেন সুখের স্বপ্ন। কিন্তু এরই মধ্যে হারিয়ে গেলেন তিনি।

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে আগুনের পর থেকে নিখোঁজ রয়েছেন ফায়ার ফাইটার রবিউল ইসলাম রবিন। 

নিখোঁজের পর বাবা খাদিমুল সাকিদার ও ছোট ভাই রনি চট্টগ্রামে গিয়ে এখনও তার খোঁজ ও পরিচয় নিশ্চিত করতে পারেননি। 

আরও পড়ুন: সিলেটে টিলা ধসে চারজনের মৃত্যু

এদিকে ছেলে নিখোঁজ থাকায় বাবা অসুস্থ হয়ে চট্টগ্রামে হাসপাতালে ভর্তি হয়ে রয়েছেন, বাড়িতেও কান্নার রোল। 

পরিবারের লোকজন জানিয়েছেন, রবিউলের ডিএনএ টেস্ট করেও তার মরদেহ পাবেন কিনা সে নিয়ে সংশয় দেখা দিয়েছে। 


একাত্তর/এসি