মুন্সীগঞ্জে ৩৪ কার্টন বাগদা চিংড়ির রেণু জব্দ করেছেন শিমুলিয়া নৌ পুলিশ। সোমবার (৬ জুন) সকাল ৯টার দিকে শিমুলিয়া ফেরি ঘাট এলাকা থেকে রেণুগুলো জব্দ করা হয়।
নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু তাহের মিয়া জানান, কক্সবাজার থেকে সাতক্ষীরা চালানটি যাচ্ছে, এমন খবর নজর রাখা হয়। পরে সকাল ৯টার দিকে পিকআপসহ রেণু পোনা জব্দ এবং পিকাপের চালক দেলোয়ার হোসেনকে আটক করা হয়।
আরও পড়ুন: সমাহিত হয়েছেন বিস্ফোরণে নিহত ফায়ারম্যান আলাউদ্দিন
তাহের মিয়া আরও জানান, প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা রেণু ধরে তারা বিক্রি করার উদ্দেশে নিয়ে যাচ্ছিলেন। দুপুরে লৌহজং উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পদ্মা নদীতে রেণুগুলা অবমুক্ত করা হয়।
একাত্তর/এসি