কক্সবাজারের চকরিয়ায় শিশু রিফাত (৪) হত্যা মামলায় জাকিয়া সুলতানা লালু নামে এক নারীর যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোজাফ্ফর আহমদ হেলালী।
দন্ডপ্রাপ্ত জাকিয়া সুলতানা লালু চকরিয়ার খুটাখালীর ছৈয়দ হোসেনের স্ত্রী ও নিহত রিফাতের চাচী
মামলা এজাহার সুত্রে জানা গেছে- ২০১২ সালের অক্টোবর মাসের ৭ তারিখ ছৈয়দ আকবরের ছেলে রিফাত (৪) কে তার ছোট ভাইয়ের স্ত্রী জাকিয়া সুলতানা লালু শ্বাসরোধ করে হত্যার পর টয়লেটের খোলা ট্যাংকে গুম করে।
পরে পুলিশ সেখান থেকে রিফাতের মরদেহ উদ্ধার করে। এসময় সন্দেহভাজন হিসেবে বাড়িতে থাকা চাচিকে গ্রেপ্তার করা হয়।
পরে ওই বছরের ৮ অক্টোবর রিফাতের বাবা ছৈয়দ আকবর বাদী হয়ে চকরিয়া থানায় মামলা দায়ের করে।
একাত্তর/এসএ