পটুয়াখালীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

পটুয়াখালী শহরের টাউন কালিকাপুর কলাতলা মোড় থেকে ১ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি রিয়াজ পেদা ও মোহাম্মদ দুলাল হোসেনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার (১৪ জুন) দুপুর দেড়টায় এই অভিযান চালানো হয়।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (প্রশাসন) একেএম আজমুল হুদা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে অভিযুক্তদের গ্রেপ্তার করেন।

জিজ্ঞাসাবাদে তারা জানায়, দীর্ঘদিন ধরে মাদক কারবারি সাথে জড়িত তারা। কুমিল্লা থেকে এই গাজা সংগ্রহ করে পটুয়াখালীতে আনা হতো।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রিয়াজ পেদার বাড়ি পটুয়াখালীর দশমিনায় ও দুলাল হোসেনের বাড়ি ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায়।

আরও পড়ুন: গণমাধ্যমের গাড়ি ভাঙচুরে সেই ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

এ ব্যাপারে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে। আসামিদের কোর্টে সোপর্দ করা হবে, যোগ করেন আজমুল হুদা।


একাত্তর/আরএ